গতকাল ১০ মার্চ, ২০২৬ শেল্টার সমাজ কল্যাণ সংস্থার  উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ইফতারের আগে এক বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি শেল্টার সমাজ কল্যাণ সংস্থার  সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার  প্রধান কার্যালয়ের ও প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ , প্রশিক্ষক  ও প্রশিক্ষণার্থীগণ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।